মনুষ্য সমাজে বসবাস করে হাঁপিয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বাসিন্দা রেবেকা ভ্যান্স। তাই গত বছরের জুলাইয়ে কিশোর বয়সী ছেলে ও বোনকে নিয়ে চলে গিয়েছিলেন কলোরাডোর দুর্গম রকি মাউন্টেন অঞ্চলে। ভেবেছিলেন, মানব সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির মাঝে সারা জীবন কাটিয়ে দেবেন তাঁরা।
গত বছরের গ্রীষ্মে চিন্তাটি মাথায় আসা মাত্রই নিজের পরিকল্পনার কথা পরিবারকে জানিয়েছিলেন রেবেকা। সৎ বোন ট্রাভেলা জারাকে তিনি বলেছিলেন, ‘দূরের কোনো নীরব এলাকায় আমি নিজেই নিজের খাবার উৎপাদন এবং সংগ্রহ করবো।’
আধুনিক আমেরিকার রাজনীতি, খবরা-খবর, হানাহানি আর মহামারির মতো বিষয়গুলো থেকে দূরে থাকতে চেয়েছিলেন রেবেকা। তবে তাঁর পরিকল্পনার কথা শুনে জারা তাঁকে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন, ‘তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে।’
শেষ পর্যন্ত আর কারও কথাই শুনেননি রেবেকা। সন্তান আর ছোট বোনসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে রওনা হয়ে যান রকি মাউন্টেন অঞ্চলের দিকে। তবে রেবেকার এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত এক করুণ পরিণতি বয়ে এনেছে।
এ বিষয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রকি মাউন্টেনের গোল্ড ক্রিক ক্যাম্প গ্রাউন্ড এলাকা থেকে ৪২ বছর বয়সী রেবেকা, তাঁর ১৪ বছর বয়সী ছেলে এবং ৪১ বছর বয়সী ছোট বোন ক্রিস্টিন ভ্যান্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের বেশ কিছুদিন আগেই তাঁরা মারা গিয়েছিলেন।
গত মঙ্গলবার স্থানীয় গানিসন কাউন্টির শব পরীক্ষক মিচেল বার্নেস জানান, মারা যাওয়া তিনজনই মৃত্যুর আগে একটি তাঁবুতে বসবাস করছিলেন এবং টিনজাত খাবারের ওপর নির্ভরশীল ছিলেন। তবে বিগত শীতকালের তীব্রতা তাঁরা সহ্য করতে পারেননি। এ ছাড়া তাঁরা অপুষ্টিতেও ভুগছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সৎ বোন জারা বলেন, ‘ভালো চিন্তা থেকেই সে রেবেকা দুর্গম এলাকায় চলে গিয়েছিল। ভেবেছিল, এভাবেই পৃথিবীর সব অবিচার অনাচার থেকে নিজের সন্তান ও বোনকে সে রক্ষা করবে।’
জারা জানান, গত করোনা মহামারির সময় রেবেকার চিন্তা ভাবনায় বড় পরিবর্তন আসে। তাঁর পরিকল্পনার সঙ্গে একাত্ম না হলেও ছোট বোন ক্রিস্টিনও যোগ দিয়েছিলেন। কারণ তিনি ভেবেছিলেন, তিনজন একসঙ্গে থাকলে হয়তো বিচ্ছিন্ন পরিবেশেও টিকে থাকা সহজ হবে।
রেবেকার কিশোর ছেলে সম্পর্কে জারা জানান, সে ছিল মায়ের খুব কাছের। কোনো প্রতিষ্ঠানে না গিয়ে বাড়িতেই পড়াশোনা করত। রেবেকার সঙ্গে যাওয়ার সময় স্বজনদের সঙ্গে বিচ্ছেদের কথা ভেবে তার খুব কষ্ট হচ্ছিল। তবে মায়ের সঙ্গে যাত্রা নিয়ে সে খুব উৎফুল্ল ছিল।
শব পরীক্ষক মিচেল বার্নেস জানান, গত শীতে বেঁচে থাকার জন্য তাঁদের লড়াইয়ের কিছু চিহ্ন পাওয়া গেছে। বরফে তাঁদের চারপাশ ঢেকে গিয়েছিল। একটু উষ্ণতার জন্য তাঁরা তাঁবুর ভেতরেই আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন।
গত ৯ জুলাই এক অভিযাত্রী তাঁর যাত্রাপথে মরদেহগুলোর সন্ধান পান। প্রাথমিকভাবে তাঁদের নাম পরিচয় জানা সম্ভব না হলেও কিছুদিনের মধ্যেই সেসব তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে