
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন সংঘাত থেকে বেরিয়ে আসতে হবে যুক্তরাষ্ট্রকে। আর এর জন্য যুক্তরাষ্ট্রের একটি স্পষ্ট কৌশল থাকা উচিত। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক জনসভায় তিনি এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ইউক্রেন-সংকট থেকে আমাদের বেরিয়ে আসার জন্য স্পষ্ট কৌশল থাকার দরকার হলেও প্রেসিডেন্ট জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের এ ধরনের কোনো কৌশল নেই।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাইডেন ও কমলা আমাদের ইউক্রেনের এই যুদ্ধে জড়িত করেছেন এবং এখন তাঁরা আমাদের সেখান থেকে বের করে আনতে পারবেন না। তাঁরা আমাদের কোনোভাবেই সেখান থেকে বের করে আনতে পারবেন না।’ এ সময় তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে অবিলম্বে এই সংঘাত শেষ করার উদ্যোগ নেবেন।
সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, আমি আবারও প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত আমরা সেই যুদ্ধে আটকে থাকব। কিন্তু আমি প্রেসিডেন্ট হলে এই কাজ আমি শেষ করব। আমি আলোচনা করব এবং আমি আমাদের দেশকে বের করে আনব। আমাদের বের হয়ে আসতেই হবে। অথচ বাইডেন বলেছেন, “আমরা জয়ী না হওয়া পর্যন্ত ছাড়ব না”।’
ট্রাম্প আরও বলেন, ‘রুশরা জিতলে কী হবে? তারা এটাই করবে তারা যা করে—তারা যুদ্ধ করে। কেউ একজন আমাকে একদিন বলেছিল, তারা হিটলারকে হারিয়েছে, তারা নেপোলিয়নকে পরাজিত করেছিল। সেটাই আসলে তারা করে, তারা যুদ্ধ করে এবং এটি কোনোভাবেই সুখকর নয়।’
এর আগে গত সোমবার অন্য এক সমাবেশে রিপাবলিকান পার্টির এই প্রার্থী দাবি করেন যে, ভলোদিমির জেলেনস্কি খুব করে চান কমলা হ্যারিস জিতুক। কারণ, যতক্ষণ ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকবে, ততক্ষণই ইউক্রেনের নেতা একবার করে যুক্তরাষ্ট্রে আসবেন এবং ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যাবেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে