
বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে তিনি পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। গত শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন সংশয়ের কথা জানান তিনি।
জো বাইডেন বলেন, নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু হবে। এ ব্যাপারে তার শতভাগ আস্থা রয়েছে। তবে এটি শান্তিপূর্ণ হবে কি না, সেটি তাঁর জানা নেই।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বড় দুই দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত নির্বাচনেও বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প। তবে ভোটে পরাজয়ের পর ব্যাপক প্রতারণার অভিযোগ আনেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলেও ভাঙচুরের ঘটনা ঘটে।
২০২০ সালের নির্বাচনকে কেন্দ্র করে ওই ঘটনার উল্লেখ করে জো বাইডেন বলেন, গতবার ভোটের ফল পছন্দ না হওয়ায় ট্রাম্প যা বলেছেন, তা ছিল অত্যন্ত বিপজ্জনক।
এদিকে গত শুক্রবার নর্থ ক্যারোলাইনায় নিজের নির্বাচনী প্রচারে ২০২০ সালে ‘ভোট জালিয়াতির’ অভিযোগের পুনরাবৃত্তি করেন।
দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়াও সফর করেছেন ট্রাম্প। ২০১৬ সালে রাজ্যটিতে বিজয়ী হয়েছিলেন তিনি। তবে ২০২০ সালে সেখানে বাইডেনের কাছে পরাজিত হন তিনি। এবার রাজ্যটি পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি, তাহলে দেশটি রসাতলে যাবে।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে