
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প নির্বাচনের পর প্রথমবার বাণিজ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে গিয়ে ইউএস-ইইউর মধ্যে আসন্ন বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে উসকে দিয়েছেন।
তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, আমাদের সঙ্গে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। আমাদের তেল ও গ্যাস বড় পরিসরে কিনতে হবে। অন্যথায়, শুল্ক আরোপই একমাত্র পথ!’
বিশ্বে তেলের সর্ববৃহৎ উৎপাদক মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান উৎস হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্র।
তবে সম্প্রতি বাইডেন প্রশাসনের একটি সমীক্ষায় দেখা গেছে, এলএনজি রপ্তানি বাড়ানোর ফলে দেশে গ্যাসের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া, এলএনজি উৎপাদনের ফলে উচ্চ কার্বন নিঃসরণের কারণে পরিবেশগত ক্ষতির ঝুঁকিও বাড়বে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ‘মার্কিন এলএনজি রাশিয়ান গ্যাসের বিকল্প হিসেবে ইইউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনো রাশিয়া থেকে প্রচুর এলএনজি পাই। তবে মার্কিন এলএনজি তুলনামূলক সস্তা এবং এর ব্যবহার আমাদের শক্তির খরচ অনেক কমিয়ে দেয়।’
এর আগে, ২০১৮ সালে তৎকালীন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার বিপুল পরিমাণ মার্কিন পণ্য ক্রয় করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে সক্ষম হন।
বর্তমানে ইইউর এলএনজি আমদানির প্রায় ৪৮ শতাংশ সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে রাশিয়ার অংশ মাত্র ১৬ শতাংশ।
ট্রাম্প ইতিমধ্যে কানাডা, মেক্সিকো ও চীনের রপ্তানির ওপর শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন। কিন্তু বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পরিকল্পনা মার্কিন ভোক্তাদের জন্য প্রতিবছর অতিরিক্ত ২ হাজার ৪০০ ডলারের খরচ বাড়িয়ে দেবে।
ট্রাম্পের নতুন হুমকি ইইউর জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন এলএনজি কেনা ইউরোপের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান জলবায়ু ও পণ্য বিশেষজ্ঞ ডেভিড অক্সলে বলেন, ‘ইউরোপের জন্য মার্কিন গ্যাস কেনা রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অন্যদিকে, ট্রাম্পের এই কৌশলকে অনেকেই ‘বাণিজ্যিক চাপ’ প্রয়োগের মাধ্যমে বৈশ্বিক শক্তির ক্ষেত্রে মার্কিন আধিপত্য সুসংহত করার একটি প্রচেষ্টা বলে মনে করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে