
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে শপথ নেবেন তিনি। অভিষেকের আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে কাটিয়েছেন ঘনিষ্ঠ সময়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রধান সম্পাদক এমা টাকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন গেটস। তিন ঘণ্টা ধরে চলে এই নৈশভোজ। গেটস স্মৃতিচারণা করে বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে তাঁর সঙ্গে বেশ দীর্ঘ ও আকর্ষণীয় নৈশভোজের সুযোগ হয়েছিল। পুরো সময়টা “কৌতূহলপূর্ণ” এবং “মুগ্ধতায়” কেটেছিল।’
ট্রাম্পের সঙ্গে এইচআইভি, পোলিও ও কোভিড-১৯ মহামারির মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয় বলে জানান বিল গেটস। তিনি বলেন, ‘আমরা এইচআইভি সম্পর্কে অনেক কথা বলেছি। গেটস ফাউন্ডেশন এর চিকিৎসা নিয়ে কাজ করছে। আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি।’
এই ধনকুবের বলেন, ‘আমি অনুভব করেছি, তিনি বেশ উদ্যমী এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে উন্মুখ। আমার উত্থাপিত বিষয়গুলোতে তাঁর আগ্রহের মাত্রা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম।’
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে কোভিড-১৯ মহামারির সময় দ্রুত টিকা তৈরির প্রক্রিয়া এবং এইচআইভি গবেষণায় একই ধরনের অগ্রগতির সম্ভাবনার মধ্যে মিল তুলে ধরেছিলেন বলে জানান গেটস। তিনি বলেন, ‘কোভিডের সময়ের মতো এইচআইভির টিকা উদ্ভাবনও দ্রুতগতিতে করা সম্ভব কি না—এ নিয়ে আলোচনা করেছিলাম আমরা।’
পোলিও নির্মূলের চলমান লড়াই নিয়েও আলোচনা করেন তাঁরা। গেটস বলেন, ‘পোলিও নিয়ে আমার প্রতিষ্ঠান কাজ করছে। আমরা পোলিও নির্মূলের লক্ষ্য অর্জনের শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এখন যদি থেমে যাই, তাহলে এটি আবার ছড়িয়ে পড়বে। তিনি খুব মনোযোগ দিয়ে আমাদের পরিকল্পনা শোনেন।’ আগামী চার বছরের মধ্যে এই অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব কি না জানতে চেয়েছিলেন ট্রাম্প।
ফ্লোরিডার ট্রাম্পের প্রাসাদসম মার-এ-লাগোতে এ নৈশভোজ আয়োজিত হয়েছিল। ২০১৬ সালে প্রথম মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার আগেও বিল গেটস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন।
অভিষেকের আগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটাপ্রধান মার্ক জাকারবার্গসহ আরও অনেকের সঙ্গে নৈশভোজে বসেছিলেন ট্রাম্প।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে