পেরুর আমাজনে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে আরও বেশ কয়েকজন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি সূত্র।
দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, রোববার মুয়ুনায় হুয়াল্লাগা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী একটি নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী নৌকার সংঘর্ষ ঘটে। এতে ১১ জনের প্রাণহানি এবং ছয়জন আহত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে ঠিক কত জন নিখোঁজ হয়েছে তা এখনো জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৯ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে