
গত বৃহস্পতিবার রাতে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের প্রতিনিধিরাই জড়িয়ে পড়েন উত্তপ্ত বাক্যবিনিময়ে। সেই সঙ্গে চলে ব্যক্তিগত আক্রমণ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
অধিবেশনে টেক্সাসের ডেমোক্রেটিক প্রতিনিধি জেসমিন ক্রকেট চোখে নকল পাপড়ি পরে আছেন বলে কটাক্ষ করেন জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিন। এরপর উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন মার্জোরি টেলর গ্রিন, জেসমিন ক্রকেট এবং নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।
দ্য হিল বলছে, মার্কিন কংগ্রেসের ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি কমিটি বিশেষ কাউন্সিল রবার্ট হুরের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকারের অডিও হস্তান্তর না করায় অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগে শুনানি করছিল। সংসদ সদস্যরা এক ঘণ্টারও বেশি সময় ধরে একে অপরের বিরুদ্ধে চেঁচামেচি করছিলেন বলে শুনানির কার্যক্রম এগোনো যায়নি।
কমিটির সদস্যরা প্রথমে শুনানির সময় গ্রিনের বক্তৃতা চালিয়ে যাওয়ার অনুমতির বিষয়ে ভোট দেন। রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিন প্রশ্ন করেছিলেন, প্যানেলের ডেমোক্র্যাটরা বিচারক হুয়ান মার্চেনের মেয়েকে নিয়োগ করছেন কি না। হুয়ান মার্চেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশ মানি মামলার তত্ত্বাবধানে আছেন।
এই বিতর্ক উত্তপ্ত বাদানুবাদে পরিণত হয়, যখন গ্রিনকে জেসমিন ক্রকেট প্রশ্ন করেন যে, কেন সেখানে মার্চেনকে টেনে আনা হলো? গ্রিনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন ক্রকেট, ‘আপনি কি জানেন আমরা এখানে কেন বসেছি?’
এর জবাবে গ্রিন বলেন, ‘আমার ধারণা, আমরা এখানে কেন এসেছি তা আপনি জানেন না। মনে হচ্ছে, আপনি যা পরছেন তা ঢেকে যাচ্ছে আপনার নকল পাপড়িতে।’
সে সময়, হাউসের ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য মেরিল্যান্ডের রাসকিন হস্তক্ষেপ করে বলেন, ‘এটা আপনার জন্যও প্রযোজ্য, মিসেস গ্রিন।’
আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এ অবস্থায় বলেন, অন্য ব্যক্তির চেহারাকে আক্রমণ করা ঘৃণ্য এবং পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি মার্জোরি টেলর গ্রিনকে ক্ষমা চাইতে এবং তার কথাগুলো প্রত্যাহার করতে বলেন।
ক্রকেট এরপর গ্রিনকে তাঁর (গ্রিন) চেহারা ও চুল নিয়ে পাল্টা আক্রমণ করেন। গ্রিনের মন্তব্যকে ‘বর্ণবাদী’ বলেও আখ্যা দেন তিনি।
বেশ কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকানের মতে, এ ধরনের ঘটনা কংগ্রেসের জন্য ভালো কিছু নয়।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে