
খুনের দায়ে ৩৬ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। প্রকৃত আসামিকে বাঁচাতে গুরুত্বপূর্ণ আলামত সরিয়ে ফেলে তাঁদের কাছ থেকে জোর করে মিথ্যা সাক্ষ্য নেওয়া হয়। তাঁদের প্রায় পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এ ঘটনা ঘটেছে বলে সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে।
বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্টের প্রধান আইনি পরামর্শদাতা জাস্টিন কনরয় বলেন, ‘এই তিনজন কিশোর বয়সে জেলে গিয়েছিলেন। এখন ৫০ বছর বয়সে দাদা হয়ে বের হয়েছেন।’
এই তিনজন হলেন আলফ্রেড চেস্টনাট, র্যানসম ওয়াটকিনস ও অ্যান্ড্রু স্টুয়ার্ট। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৩ সালের ‘থ্যাঙ্কস গিভিং ডে’তে গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে জ্যাকেটের জন্য ১৪ বছর বয়সী কিশোরকে খুন করার অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত করে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এর কয়েক দশক পর চেস্টনাট জানতে পারেন যে তাঁদের মামলা পরিচালনার সময় কয়েকটি প্রমাণ তাঁর আইনজীবীর কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল। তিনি তখন বাল্টিমোরের কনভিকশন ইন্টিগ্রিটি ইউনিটের সঙ্গে যোগাযোগ করেন। এরপর মামলার নথিপত্র যাচাই-বাছাই করে আপিল করা হয়।
আপিলের রায়ের নথি অনুযায়ী, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য-প্রমাণসহ অন্যান্য আলামত উপেক্ষা করেছিলেন তদন্তকারীরা। কারণ, এসব প্রমাণ তাঁদের বয়ানের বিরুদ্ধে যায়। তাই তাঁরা তিন কিশোরকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে। ওই কিশোরকে হত্যা করে যিনি জ্যাকেট নিয়ে পালিয়ে গিয়েছিলেন, তিনি এর মধ্যে মারা গেছেন।
বাল্টিমোর সিটি স্টেটের অ্যাটর্নি মেরিলিন মসবি তখন বলেছিলেন, ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা এবং সাক্ষ্যের ভুল উপস্থাপনা এটাই প্রমাণ করে যে প্রকৃত আসামি অন্য কেউ।
২০১৯ সালের ২৫ নভেম্বর থ্যাঙ্কস গিভিং ডের তিন দিন আগে একজন বিচারক তাঁদের আপিল মঞ্জুর করে অবিলম্বে মুক্তির আদেশ দেন। তারপর গত বুধবার শহর কর্তৃপক্ষ তাঁদের ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত দেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে