
সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদেশটি কার্যকর হওয়ার ঠিক কয়েক মিনিট আগে গতকাল মঙ্গলবার এই স্থগিতাদেশ দেন বিচারক লরেন আলীখান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিচারক আলীখান বলেন, ট্রাম্পের আদেশ পরবর্তী সোমবার বিকেল ৫টা (মার্কিন পূর্বাঞ্চলীয় সময়) বা রাত ১০টা (গ্রিনিচ মান সময়) পর্যন্ত বন্ধ থাকবে।
বিচারক আলীখান বলেন, তিনি একটি স্বল্পমেয়াদি স্থগিতাদেশ দিচ্ছেন, যা বজায় থাকবে যতক্ষণ না তিনি মৌখিক শুনানি নিতে পারেন। এই শুনানির তারিখ সোমবার সকালে নির্ধারণ করা হয়েছে।
বিচারক বলেন, নতুন প্রশাসনকে সময় দেওয়া হচ্ছে, যাতে তারা মূল্যায়ন করতে পারে কোন অনুদান ও ঋণ তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গত সোমবার হোয়াইট হাউসের বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান বিভিন্ন সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন সাময়িকভাবে সব ফেডারেল আর্থিক সহায়তার বিতরণ বা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সকল কার্যক্রম বন্ধ রাখে।
এই আদেশ কার্যকর হওয়ার আগের কয়েক ঘণ্টা বিভিন্ন সংস্থা ও কর্মসূচির ওপর এর প্রভাব নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
এই আদেশের বিরুদ্ধে মামলা করে কিছু অনুদানপ্রাপ্ত সংস্থার সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব ননপ্রফিটস। মামলার অভিযোগে বলা হয়, হোয়াইট হাউস তহবিল সাময়িকভাবে বন্ধ করে দিয়ে আইন লঙ্ঘন করছে। ট্রাম্পের আদেশের ‘কোনো আইনি ভিত্তি বা ন্যূনতম যৌক্তিক ব্যাখ্যা নেই’। এটি পুরো যুক্তরাষ্ট্র এবং এর বাইরেও ব্যাপক প্রভাব ফেলতে পারে।
আদালতের রায়ের পর সংগঠনের প্রেসিডেন্ট ডায়ান ইয়েন্টেল এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাদের মামলা সফল হয়েছে। মার্কিন জেলা আদালত ওএমবিকে (অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট) ফেডারেল অর্থায়ন বন্ধ করার এই অবিবেচনাপ্রসূত পরিকল্পনা বাস্তবায়ন থেকে আটকেছে।’
সহায়তা ও ঋণ প্রকল্প বন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন, মার্কিন সরকারের বিলিয়ন ডলারের অর্থায়ন সাময়িকভাবে বন্ধ করার মাধ্যমে জনগণের করের সঠিক ব্যবহারের উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের এই নির্দেশের কারণে বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে ক্যানসার গবেষণার মতো গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মসূচির জন্য বরাদ্দ বিলিয়ন ডলার হুমকির মুখে পড়তে পারে।
গতকাল মঙ্গলবার বেশ কয়েকটি অঙ্গরাজ্য জানায়, স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচি মেডিকেড থেকে তহবিল পেতে সমস্যা হচ্ছে। পরে হোয়াইট হাউস জানায়, এই কর্মসূচি প্রভাবিত হবে না এবং সমস্যা শিগগিরই সমাধান করা হবে।
আদেশের পক্ষে হোয়াইট হাউস আরও জানায়, সোশ্যাল সিকিউরিটি সুবিধাগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি, যেসব কর্মসূচি সাধারণ মানুষের জন্য সরাসরি আর্থিক সহায়তা দেয়—যেমন সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) বা ফুড স্ট্যাম্প—তাও এই আদেশের আওতায় আসবে না।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে