মাদক সহিংসতায় জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরো। এই রাজ্যেরই চিলপানসিঙ্গো শহরের মেয়র আলেজান্দ্রো আরকোস দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে খুন হয়েছেন।
সোমবার বিবিসি জানিয়েছে, রোববার প্রায় ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার শহর চিলপানসিঙ্গোতে মৃত অবস্থায় পাওয়া যায় আরকোসকে। মৃত্যুর আগে তিনি মাত্র ছয় দিন মেয়র ছিলেন।
গুয়েরেরো রাজ্যের গভর্নর ইভলিন সালগাদো বলেছেন—অন্য একটি হত্যাকাণ্ডের জন্য চিলপানসিঙ্গো শহরটি এমনিতেই শোকের মধ্যে ছিল। নগর প্রশাসনের নতুন সচিব ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যার তিন দিন পর এবার মেয়র আরকোসকে হত্যা করা হয়েছে।
আরকোসের হত্যাকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষ এখনো তদন্ত কিংবা সন্দেহভাজনদের বিবরণ প্রকাশ করেনি। গুয়েরেরো মাদক সহিংসতার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেক্সিকান রাজ্যগুলো মধ্যে অন্যতম। দেশের কয়েক ডজন রাজনীতিবিদকে হত্যা করেছে এই অঞ্চলের মাদক চক্রগুলো।
প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অযাচাইকৃত ছবিতে আরকোসের দেহাবশেষ দেখা যায়। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরকোসের বিভিন্ন পোস্টে দেখা গেছে, গত মাসে তিনি হারিকেন জন আঘাত হানার পর দুর্যোগকালীন ত্রাণ প্রচেষ্টাকে তত্ত্বাবধান করার জন্য তিনি অফিসেই দিনগুলো কাটিয়েছিলেন। ওই হারিকেনের প্রভাবে মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছিল।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও আরকোস সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। এতে দেখা যায়, তিনি ত্রাণকর্মী এবং নগরের বাসিন্দাদের সঙ্গে অবস্থান করছেন।
মেক্সিকান সিনেটর আলেজান্দ্রো মোরেনো বলেছেন—আরকোস এবং তাপিয়া দুজনই ছিলেন তরুণ এবং সৎ কর্মকর্তা। তাঁরা তাদের সম্প্রদায়ের উন্নতি চেয়েছিলেন।
আরকোসের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের আহ্বান জানিয়েছে তাঁর দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি। এক্সের এক পোস্টে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চূড়ান্ত সহিংসতা এবং দায়মুক্তি! গুয়েরেরোর জনগণ ভয়ে বেঁচে থাকার যোগ্য নয়।’
বিলিয়ন ডলারের মাদক ব্যবসা এবং দুর্নীতির জন্য গুয়েরেরো রাজ্যে প্রায় সময়ই সৎ রাজনীতিবিদেরা রক্তপাতের শিকার হন। প্রশান্ত মহাসাগরীয় মাদক চোরাচালানের রুট হওয়ায় গুয়েরেরো রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি। আর চিলপানসিঙ্গো শহরের আরডিলোস এবং তলাকোস নামে দুটি মাদক গ্যাং দীর্ঘকাল ধরেই একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।
বিবিসি জানিয়েছে, ২০০৬ সালে মেক্সিকোর সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকো জুড়ে সাড়ে চার লাখের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিখোঁজ হয়েছেন হাজার হাজার।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে