
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্ট হাউসে বিচারককে প্রকাশ্যে কয়েকটি গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মুলিনস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় লেচার কান্ট্রি শেরিফ শাওন স্টিনেসকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কেন্টাকি অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে গুলি করা হয়। তবে এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে কেন্টাকির হোয়াইটসবার্গের আদালতে ওই বিচারককে একাধিক গুলি করে হত্যা করা হয়। যেটি লেক্সিংটন থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্স পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।’
কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে