যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপ এলাকায় এক ব্যক্তির অতর্কিত ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, পর্যটকদের ভিড়ের মধ্যে এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় কিংবা বয়স জানায়নি পুলিশ।
এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল বলেছেন, ‘হামলাকারী একটি দীর্ঘ ব্লেডসহ একটি বড় ছুরি দিয়ে এই হামলা চালিয়েছেন। একটি ফুটপাত এলাকায় তিনি এই হামলা চালিয়েছেন এবং বিনা উসকানিতে হামলা করেছেন।’
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন জেমস লারোচেল। তিনি বলেছেন, ‘এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সাধারণ জনতা হামলাকারীকে ধাওয়া করেছিল এবং পরে পুলিশ তাঁকে আটক করেছে।’
হামলাকারী ব্যক্তি লাস ভেগাসের স্থানীয় বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ব্যাপকভাবে বাড়লেও লাস ভেগাসে কোনো হামলা হয়নি। দীর্ঘ পাঁচ বছর পর গতকাল লাস ভেগাসে এমন হামলার ঘটনা ঘটল।
এর আগে ২০১৭ সালের ১ অক্টোবর লাস ভেগাসের একটি উন্মুক্ত কনসার্টে ১ হাজার রাউন্ডেরও বেশি গুলি চালিয়ে অন্তত ৫৮ জনকে মেরে ফেলেছিলেন স্টিফেন প্যাডক নামের এক ব্যক্তি। সেই হামলায় শতাধিক আহত হয়েছিল। পরে তিনি (স্টিফেন প্যাডক) নিজেকেও গুলি করে হত্যা করেছিলেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে