ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৫১ জন। বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলছেন। এ সময় এক কিশোরকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করতে দেখা গেছে। তবে ধসে পড়ার সময় ভবনটির ভেতরে কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়।
মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
মায়ামি কাউন্টির কমিশনার জোসে দিয়াজ বলেছেন, ভবনটিতে বসবাসরত ৫১ জনের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে ৩৫ জনকে বের করেছেন। তাঁদের মধ্যে ১০ জনকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুজনকে হাসপাতালে পাঠানো হয়।
এক সংবাদ সম্মেলনে সার্ফসাইডের মেয়র চার্লস বার্কেট বলেন, সম্ভবত ভবনটির পেছনের দিকের এক-তৃতীয়াংশ অথবা তারও বেশি অংশ সম্পূর্ণ ধসে গেছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে