
রোহিঙ্গাদের বিরুদ্ধে অনলাইনে ঘৃণামূলক বক্তব্য প্রচারের জন্য ফেসবুককে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে বলে এক প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ বৃহস্পতিবার অ্যামনেস্টি এ প্রতিবেদন প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গারা বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছে। তাদের বিরুদ্ধে ফেসবুকে প্রচুর বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়। এ কারণে ফেসবুককে অবশ্যই রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে।
রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক শাসকদের নির্যাতনের মুখে প্রতিবেশী বাংলাদেশে তারা পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশের শরণার্থীশিবিরে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
ভুক্তভোগীদের সহযোগিতাকারী সংগঠন ও অধিকারকর্মীরা বলছেন, ফেসবুকের অ্যালগরিদমের কারণে সহিংসতা বেড়েছে। তাদের অ্যালগরিদম বিভ্রান্তি ও ঘৃণামূলক বক্তব্য প্রচারকে উৎসাহিত করছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক রোহিঙ্গা ফেসবুকের ‘রিপোর্ট’ ফাংশন ব্যবহার করে রোহিঙ্গাবিরোধী কনটেন্ট রিপোর্ট করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বরং ঘৃণামূলক বক্তব্যকে মিয়ানমারে বিপুলসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে দিতে এবং পৌঁছানোর সুযোগ করে দিয়েছে ফেসবুক।
অ্যামনেস্টি ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত ‘ফেসবুক পেপারস’-এ উঠে আসা বিষয়গুলো তুলে ধরে বলেছে, ফেসবুকের নির্বাহীরা জানতেন যে সাইটটি জাতিগত সংখ্যালঘু এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে ভূমিকা রাখছে।
এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ওপেক গ্রুপের রোহিঙ্গা প্রতিনিধিরা ইতিমধ্যে ফেসবুকের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। তাঁরা দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের নির্দেশিকা অনুসারে এই মামলাগুলো করেছেন।
গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় দায়ের করা মামলায় ফেসবুকের মূল কোম্পানি মেটার কাছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
অ্যামনেস্টি বলেছে, আজ পর্যন্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়নি মেটা। এটি এমন একটি কোম্পানি, যারা মানবাধিকারের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে