
যুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে (সবেতন ছুটি) যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের একটি স্মারকে উল্লেখ করা হয়েছে, ডিইআইএ অফিসের সব কর্মীকে অবিলম্বে পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে যাওয়ার বার্তা পাঠান। প্রশাসন ডিইআইএ কার্যক্রম, অফিস ও প্রোগ্রামগুলো বন্ধের পদক্ষেপ নিচ্ছে।
ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, স্মারকে বিভাগের প্রধানদের বুধবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ বাতিল করেছে। এসব আদেশ সামাজিক বৈচিত্র্য এবং এলজিবিটিকিউ প্লাস অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। নতুন আদেশে কেবল দুটি লিঙ্গকে (নারী-পুরুষ) স্বীকৃতি দেওয়া হয় এবং সরকারি ‘বৈচিত্র্য কার্যক্রম’ বন্ধ করা হয়।
প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প সরকারি এবং করপোরেট জগতে ডিইআইয়ের নীতিগুলোর সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেন, এসব নীতি শ্বেতাঙ্গ পুরুষদের প্রতি বৈষম্য তৈরি করে।
ডিইআই কার্যক্রম বন্ধে এক নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, বাইডেন প্রশাসন অবৈধ এবং অনৈতিক বৈষম্যমূলক কার্যক্রম ডিইআইএ প্রায় সব সরকারি খাতে চাপিয়ে দিয়েছিল—এয়ারলাইনস নিরাপত্তা থেকে শুরু করে সামরিক বাহিনীতেও।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প লিঙ্গ বৈচিত্র্যের স্বীকৃতির বিরোধিতা করেন এবং বিশেষ করে ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড় এবং শিশুদের জন্য লিঙ্গ-স্বীকৃতি চিকিৎসার সমালোচনা করেন।
সোমবার ওয়াশিংটনে সমর্থকদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বাইডেনের সময় গৃহীত ৭৮টি নির্বাহী আদেশ, পদক্ষেপ এবং প্রেসিডেন্টের স্মারক বাতিল করেন।
বাতিলকৃত আদেশগুলোর মধ্যে ছিল সরকারি অফিস, কর্মক্ষেত্র ও স্বাস্থ্যসেবায় বৈচিত্র্য ও সমতা প্রচারের উদ্যোগ এবং এলজিবিটিকিউ প্লাস আমেরিকানদের অধিকারের বিষয়ে কয়েকটি পদক্ষেপ।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২২ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে