
‘এক দিনের মধ্যেই’ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করার নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে তা করবেন সে বিষয়ে তখন কোনো ব্যাখ্যা দেননি। আনুষ্ঠানিকভাবে আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের শাসনভার হাতে নেবেন তিনি। কিন্তু দায়িত্ব কাঁধে নেওয়ার আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কাজ শুরু করে দিয়েছেন।
গতকাল রোববারই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ৮০০ মাইল দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট। এর পরপরই যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন কল দিলেন ট্রাম্প।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে উত্তেজনা আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
আজ সোমবার ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান।
ফোনালাপে পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের ‘বিশাল সামরিক উপস্থিতি’র কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এর আগে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গত বৃহস্পতিবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনের সংকট নিরসনে আলোচনা করতে মস্কো প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করতে ট্রাম্প যে ইচ্ছা প্রকাশ করেছেন তা নিয়ে তিনিও আগ্রহী।
এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প।
এদিকে এই যুদ্ধ নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে ত্যাগ না করে, ট্রাম্পকে এমন পরামর্শ দিতে পারেন বাইডেন। কেননা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ত্যাগ করলে ইউরোপ আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ওয়াশিংটন দেশটিতে কয়েক হাজার কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ট্রাম্প বরাবরই এ ধরনের সহায়তার বিরোধিতা করেছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে