ঢাকা: কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস এলাকার একটি আদিবাসী স্কুলে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল ভবনটি অনেক দিন ধরেই পরিত্যক্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডার ওই আবাসিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৮৯০ সালে। ১৯৬৯ সাল পর্যন্ত এটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাথলিক খ্রিস্টান মিশনারিরা। এরপর কামলুপসের স্থানীয় কর্তৃপক্ষ স্কুল পরিচালনার দায়িত্ব নেয়। বিদ্যালয়টির কার্যক্রম ১৯৭৮ সাল থেকে বন্ধ।
শিশুগুলোর মৃত্যুর কারণ এবং সঠিক সময়কাল এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এই আবিষ্কারের কথা জানান স্থানীয় আদিবাসী গ্রুপের প্রধান রোসান কাসিমির।
স্কুল ভবন থেকে এতগুলো শিশুর দেহাবশেষ উদ্ধারের খবর প্রকাশ হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনাকে শোকাবহ ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন তিনি।
এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘কামলুপসে শিশুদের দেহাবশেষ উদ্ধারের সংবাদে আমার হৃদয় ভেঙে গেছে। আমাদের দেশের ইতিহাসের অন্ধকার ও লজ্জাজনক অধ্যায়ের একটি নমুনা এই ঘটনা। আমার ধারণা এই দেশের বেশির ভাগ মানুষের মানসিক অবস্থাও এখন আমার মতোই। আমরা সব সময় দেশের আদিবাসীদের পাশে আছি।’
কমলুপসের আদিবাসী সংগঠনের প্রধান রোসান কাসিমির বলেন, প্রাথমিক অনুসন্ধানে কল্পনাতীত ক্ষয়ক্ষতি তথ্যপ্রমাণ উঠে এসেছে। যদিও স্কুলের প্রশাসকেরা কখনই এসব নথিভুক্ত করেনি।
কাসিমির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কামলুপসের যে স্কুলটি থেকে এই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়েছে, সেটি ছিল ১৩৯টি আবাসিক স্কুলের মধ্যে সবচেয়ে বড়। স্কুলটিতে মোট শিক্ষার্থীর ছিল ৪ হাজার ১০০ জন।
এক বিবৃতিতে কাসিমির বলেন, মৃতদের মধ্যে তিন বছর বয়সী শিশুও রয়েছে। এটা এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা যা কল্পনা করতেও গা শিউরে ওঠে। আরও দুঃখজনক হলো এ ধরনের নিপীড়নের ঘটনাগুলোর কোথাও লিপিবদ্ধ হয়নি।
উল্লেখ্য, ঊনিশ শতকে দেড় লক্ষাধিক আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুদের জোর করে আবাসিক মিশনারি স্কুলগুলোতে ভর্তি করা হতো। স্কুলগুলোতে ভর্তি হওয়া শিশুদের মাতৃভাষায় কথা বলতেও দেওয়া হতো না। এমনকি তাদের মারধর করা হতো, যৌন নির্যাতনের শিকার হতো অনেক শিশু।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে