
কয়েক দিন আগেই দেরি করে ফ্লাইট পরিচালনার জন্য জেটব্লু এয়ারলাইনসকে ২০ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ইউএসডিওটি)। সপ্তাহ পেরোনোর আগেই আবার শিরোনাম হলো বিমান সংস্থাটি।
আজ মঙ্গলবার নিউজউইক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় এই মৃতদেহগুলো পাওয়া যায়। বিমান সংস্থা জেটব্লু জানিয়েছে, মৃতদেহগুলো বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে পাওয়া গেছে। এই ঘটনায় মৃত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে জেটব্লুর বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার সন্ধ্যায় ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের একটি বিমানের রুটিন পরিদর্শনের সময় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।’
কীভাবে ওই দুই ব্যক্তি বিমানে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা এখন তদন্তাধীন বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিছুদিন আগেও একই রকম আরেকটি ঘটনা ঘটেছিল ইউনাইটেড এয়ারলাইনসের ক্ষেত্রেও। গত ক্রিসমাস ইভে সংস্থাটির শিকাগো থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বগি থেকে একটি মৃতদেহ পাওয়া যায়।
বিমানের হুইল ওয়েল বা ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে থাকার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। সেখানে কম অক্সিজেন, তীব্র ঠান্ডা, পিষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এবং বিমান চলাচলের সময় পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।
নভেম্বরের আরেকটি ঘটনায় এক নারী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে ডেলটা এয়ারলাইনসের একটি প্যারিসগামী বিমানে উঠে পড়েছিলেন। বিমানকর্মীরা পরে তাঁকে শনাক্ত করেন এবং ফ্রান্সে পৌঁছে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
মৃতদেহ উদ্ধারের ঘটনায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই ঘটনার প্রকৃত কারণ জানা যায়।’
ফোর্ট লডারডেল বিমানবন্দর এবং ব্রোয়ার্ড শেরিফের অফিস এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে জেটব্লুর ফ্লাইটগুলো আজ মঙ্গলবার স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে