
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের আঘাতে অন্তত ৬৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের কারণে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১ অক্টোবর) পর্যন্ত এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
হারিকেন ইয়ানের কারণে ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। বিদ্যুৎহীন নর্থ ক্যারোলিনার লাখো বাসিন্দা। বিদ্যুতের সংযোগ পুরোপুরি ঠিক হতে এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে।
ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুতের সংযোগ পুনরায় চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো নিরাপদ কি না, তা দেখার পর সংযোগ দিতে হবে। এটি করতে মাসখানেকও সময় লাগতে পারে।’
স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে শক্তিশালী হারিকেন ইয়ান। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হারিকেনটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বহু ঘর-বাড়ি ও স্থাপনা। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।
এদিকে হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে