
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে গত সপ্তাহে ধসে পড়ে ১২তলা একটি ভবন। সেই ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনো জীবিত মানুষ পাওয়া সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভবনধসের ঘটনায় নিখোঁজ ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এমনটি বলেন।
মায়ামির ওই ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৫ জন নিখোঁজ রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে পড়া সেই ভবনে উদ্ধারকাজ ফের শুরু হয়েছে।
মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, কর্মকর্তারা ভবনের বাকি অংশটিও ভেঙে ফেলার পরিকল্পনা করছেন । এ জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং পদ্ধতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার।
ভবনধসের ঘটনায় নিখোঁজ ও নিহতদের পরিবারের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বাইডেন শোক প্রকাশ করেন। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। ঘটনার আট দিন পার হলেও কী কারণে ওই ভবন ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে