
গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।
ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি খুব ভালো ফোনালাপ শেষ করেছি। এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।’
এই ফোনালাপের বেশির ভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হওয়া ফোনালাপের ওপর ভিত্তি করে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের চাহিদা ও অনুরোধগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এমন প্রচেষ্টা।
ট্রাম্প যোগ করেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর একটি নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে