
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী শিশু ও তার কিশোরী মা রয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে।
ক্যালিফোর্নিয়ার তুলার শহরের কাউন্টি শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেছেন, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার ওই বাড়িতে ঢুকে বেশ কয়েকটি গুলি চালিয়েছেন। তাঁরা গ্যাং ও মাদক সহিংসতার সঙ্গে যুক্ত থাকতে পারেন।
মাইক বউড্রোক্স আরও বলেন, ‘গুলির শব্দ শুনে একজন প্রতিবেশী পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সাত মিনিটের মাথায় পুলিশ এসে দেখে বাড়ির বাইরে ও ভেতরে মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সী মা ও তার ছয় মাস বয়সী শিশু রয়েছে। দুজনের মাথাতেই গুলি করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, বাড়ির ভেতরে লুকিয়ে থাকা দুজন হামলা থেকে প্রাণে বেঁচে গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে।
এই হামলার সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন শেরিফ মাইক বউড্রোক্স। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না যে এটি কোনো অপরিকল্পিত হামলা। বরং পরিকল্পিতভাবেই পরিবারটির ওপর হামলা করা হয়েছে। এর সঙ্গে মাদক কারবারিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ এক সপ্তাহ আগে এই ভবনে মাদক তল্লাশির অভিযান পরিচালনা করেছিল পুলিশ।
ক্যালিফোর্নিয়ার তুলার শহরটি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে সান জোয়াকিন উপত্যকায় অবস্থিত। শহরটিতে অন্তত ৭০ হাজার মানুষ বাস করে।
এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে