যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাঁকে সাহায্য করেছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের উপস্থাপক ক্রিস কুয়োমো। আর এ কারণে তাঁকে বরখাস্ত করেছে সিএনএন। স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
করোনা মহামারির শুরুতে, অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নিউ ইয়র্কে করোনার প্রকোপ বাড়ার পর এ নিয়ে দৈনিক ব্রিফ করে প্রশংসিত হন শহরটির তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কিন্তু কয়েক মাস পরে তাঁর বিরুদ্ধে ১১ জন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত আগস্টে অ্যান্ড্রু কুয়োমো পদত্যাগ করেন।
গত অক্টোবরে, ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুয়োমোর জোরপূর্বক স্পর্শ করার জন্য অপরাধে মামলা দায়ের করা হয়। সিএনএন জানায়, যৌন হয়রানির অভিযোগ থেকে ভাইকে বাঁচাতে চেষ্টা করেছিলেন ক্রিস কুয়োমো।
এ নিয়ে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের মুখপাত্র বলেন, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসের নথি থেকে বোঝা যায় যে ক্রিস কুয়োমো তাঁর ভাইকে বাঁচানোর চেষ্টা চালিয়েছে।
ওই মুখপাত্র আরও বলেন, সিএনএন বুঝতে পেরেছে যে ক্রিস কুয়োমোর কাছে তাঁর পরিবার প্রথম এবং এরপর হলো চাকরি। সবকিছু বিবেচনা করে অনির্দিষ্ট সময়ের জন্য তাঁকে বরখাস্ত করা হলো।
নিউ ইয়র্কের সাবেক গভর্নর মারিও কুয়োমোর ছেলে অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো। গতকাল মঙ্গলবার সিএনএনে ক্রিস কুয়োমোর অনুষ্ঠানে অ্যান্ডারসন কুপারকে উপস্থাপনা করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে