
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ নারী ও চার অপ্রাপ্তবয়স্ককে বন্দুকের নলের মুখে আটক করায় ক্ষতিপূরণ হিসেবে ১৯ লাখ ডলার দিতে হচ্ছে পুলিশকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৮৭ লাখ টাকা।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে ব্রিটনি গিলিয়ামকে একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় বেআইনিভাবে আটকায় পুলিশ। ওই সময় ব্রিটনির সঙ্গে তাঁর ছয় বছর বয়সী মেয়ে, ১৪ ও ১৭ বছর বয়সী বোনের মেয়ে ও ১২ বছর বয়সী বোন ছিল। প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভিডিও ইন্টারনেটে পোস্ট করলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। গিলিয়াম ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গভীর ও পদ্ধতিগত বর্ণবাদের অভিযোগ এনে মামলা করেন।
কলোরাডোর অরোরা শহরের পুলিশ জানায়, গিলিয়ামের গাড়িটি চুরি করা বলে ধারণা করেছিলেন তাঁরা। তাঁরা এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং শিশুদের মানসিক থেরাপির জন্য আর্থিক সহযোগিতার প্রস্তাবও দেন।
২০২০ সালে গ্রেপ্তারের দিন গিলিয়াম ওই মেয়েদের নিয়ে নখের সেলুনে যান। কিন্তু সেলুন বন্ধ পেয়ে তাঁরা ফেরত আসছিলেন। তাঁরা গাড়িতে উঠতেই পুলিশ বন্দুক তাক করে তাঁদের দিকে এগিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, গিলিয়াম ও ওই চার মেয়ে রাস্তার পাশে উপুড় হয়ে শুয়ে আছে।
গিলিয়াম, তাঁর ১২ বছর বয়সী বোন ও ১৭ বছর বয়সী ভাগনির হাতে হাতকড়া পরানো ছিল। ভিডিওতে প্রত্যক্ষদর্শী যখন পুলিশকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন তখন শিশুদের কান্নার আওয়াজ শোনা যায়।
এ ঘটনার পরে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে গিলিয়াম বলেন, ‘এমন ঘটনার পর আপনার সন্তানেরা কি ঠিক থাকতে পারে! বন্দুক তাক করে তাদের মাটিতে শুইয়ে রাখার পর, বিশেষ করে ছয় বছর বয়সী শিশুকে?’
পুলিশ বলে, ওই গাড়িটির লাইসেন্স প্লেটটির সঙ্গে অন্য অঙ্গরাজ্যের চুরি যাওয়া একটি গাড়ির মিল ছিল। অরোরার পুলিশ প্রধান ভেনেসা উইলসন বলেন, পুলিশ ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক তাঁদের হাতকড়া খুলে দেয়।
গতকাল সোমবার গিলিয়ামের আইনজীবী ডেভিড লেন নিশ্চিত করেন, অরোরা শহরের পুলিশের সঙ্গে তাঁদের সমঝোতা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সমঝোতায় সব পক্ষই সন্তুষ্ট।’
এ ঘটনাটি এমন এক সময়ে ঘটে যখন অরোরা পুলিশ বিভাগ ২৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এলাইজাহ ম্যাকক্লেইনের মৃত্যুর জন্য সমালোচিত হচ্ছিল। এলাইজাহ ম্যাকক্লেইন পুলিশ হেফাজতে মারা যান।
ম্যাকক্লেইনকে হত্যার দায়ে ২০২৩ সালে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে