
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে মনটেরি পার্কে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশ বলছে, এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। হামলাকারী পালিয়ে গেছে। কী উদ্দেশে এ হামলা চালানো হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনা চন্দ্রবর্ষ উদ্যাপনের উৎসবে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ বলছে, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মনটেরি পার্কে বসবাসকারীদের অধিকাংশই এশিয়ান। এই হামলার পর রোববারের চীনা চন্দ্রবর্ষের উৎসব বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাটি তদন্তে কাজ করছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২০ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে