ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সান জোসের একটি রেল ইয়ার্ডে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন।
সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি। তাঁর বয়স ৫৭ বছর। ক্যাসিডির প্রতিবেশী ডগ সু স্থানীয় একটি পত্রিকাকে জানিয়েছেন, স্যামুয়েল ক্যাসিডি অদ্ভুত লোক ছিলেন। তিনি একাকিত্বে ভুগছিলেন।
পুলিশের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রেলকর্মীরাও রয়েছেন। হামলাকারী ভিটিএর কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি আত্মঘাতী হামলা হয়ে থাকতে পারে।
সান জোসে শহরের মেয়র স্যাম লাইকার্ডো বলেন, আমাদের শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। আর কখনো যেন এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে একটি 'ভয়াবহ ট্র্যাজেডি' বলে অভিহিত করেছেন এবং কংগ্রেসকে আবারও অস্ত্র নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আরও কিছু করতে পারি এবং আমাদের অবশ্যই আরও কিছু করা উচিত।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে