যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে বন্ধুকধারীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ চারজন আহত হন। গত সোমবার যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের একটি শপিং মলে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
শহরের পুলিশপ্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, কমপক্ষে একজনকে গুলিবদ্ধ হওয়ার খবর পেয়ে বোয়েসের পুলিশ শপিং মলে যায়। এরপর পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।
লি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন এই এলাকায় আর কোনো ভয় নেই। এই হামলার মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া হামলাকারীদের বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
জানা যায়, দোতলা বোয়েস টাউন স্কয়ার মলটিতে দেড় শতাধিক স্টোর ও রেস্তোরাঁ রয়েছে।
উল্লেখ্য, গণগুলি ও অন্যান্য বন্দুক সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশাল সমস্যা। বন্দুক নিয়ন্ত্রণে আইনজীবীরা বলছেন, এ ধরনের সমস্যায় আগ্নেয়াস্ত্রের ব্যাপকতা ও অপেক্ষাকৃত শিথিল বন্দুক আইন দ্বারা ইন্ধন দেওয়া হয়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে