বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক সংবাদ সম্মেলনে গত বুধবার এমনটি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলা করেছেন প্রতিটি সংস্থার প্রধান–নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও।
ট্রাম্পের অভিযোগ, ওই সংস্থাগুলো মার্কিন বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ব্যক্তিস্বাধীনতাও খর্ব করেছে। মার্কিন আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিক স্বাধীনতা ও বাক্স্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে