
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড ঘোষণা করেছেন—আজ সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে। সিএনএন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নিউ ইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ আমেরিকান গ্রাহক প্রভাবিত হবেন।
ফোর্ড হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের পদক্ষেপ বাড়ায়, তাহলে তিনি সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহই বন্ধ করে দেবেন। তিনি বলেন, ‘বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। আমি আমেরিকান জনগণের জন্য খারাপ বোধ করছি। কারণ এই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয়। এর জন্য একজনই দায়ী, তিনি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।’
জানা গেছে, এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় ১০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। আর কানাডার অন্টারিও সরকার আশা করছে, এই শুল্ক বৃদ্ধি প্রতিদিন তাদের ৩ থেকে ৪ লাখ কানাডিয়ান ডলার বাড়তি রাজস্ব আনবে। এই অর্থ অন্টারিওর অর্থনীতিকে সহায়তা করবে।
এদিকে নর্থ আমেরিকান ইলেকট্রিক রিলায়েবিলিটি করপোরেশন (এনইআরসি) সতর্ক করেছে, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সীমাবদ্ধ করা হলে উভয় দেশের গ্রিড স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। এই ধরনের পদক্ষেপের ফলে ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য বিঘ্ন এবং মূল্য বৃদ্ধি হতে পারে। বিশেষ করে, ভারমন্টের মতো রাজ্যগুলোতে যারা কানাডিয়ান বিদ্যুতের ওপর নির্ভরশীল।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন আরোপিত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন। তবে কানাডা তাদের প্রতিশোধমূলক শুল্ক বজায় রাখবে বলে জানিয়েছে। অন্টারিওর শুল্ক বৃদ্ধি এই প্রতিক্রিয়ারই অংশ।
এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতি এবং ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপের ফলে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে। ফলে বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে