লাইভে খবর পড়ছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচ। ঘটনাক্রমে একটি মাছি ঢুকে যায় তাঁর মুখে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। দেখা গেছে, ওয়েলচ পোকাটিকে গিলে ফেলছেন এবং এমনভাবে খবর পাঠ করে যাচ্ছেন যেন, কিছুই ঘটেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এ ঘটনায় অনলাইনে প্রশংসায় ভাসছেন ভেনেসা ওয়েলচ। পোকা গিলে ফেলার ভিডিও ক্লিপটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে দেখা যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীরা পেশাদারি মনোভাবের জন্য উপস্থাপিকার প্রশংসা করেছেন।
ভিডিওটি সামাজিক প্ল্যাটফরম এক্সে পোস্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন, বোস্টন টোয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচের মুখে একটি মাছি উড়ে ঢুকে গিয়েছিল। কিন্তু তিনি এমনভাবে বলে কথা বলতে থাকেন, যেন কিছুই হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই পেশাদার এবং তার সত্যিই কোনো প্রতিক্রিয়া বা ভয় ছিল না। এমন পরিস্থিতিতে সবাই সে যা করেছে তা করতে পারত না। সম্ভবত এটা তার ক্যারিয়ারে এক স্মরণীয় মুহূর্ত।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘বেচারি! এই পেশায় ভালো ও মন্দ দুটো দিকই আছে।’
ভেনেসা ওয়েলচের প্রশংসা করে আরেকজন লিখেছেন, ‘তার (ভেনেসা ওয়েলচ) চোখের পাতাও কাঁপেনি। তার বেতন বাড়ানো উচিত। এমনকি বিচলিতও হননি। সর্বোচ্চ পেশাদারি।’
মন্তব্যের ঘরে কয়েকজন অবশ্য বলেছেন, ভেনেসার মুখে যা ঢুকে পড়েছিল, তা দেখতে মাছির মতো মনে হলেও তা ছিল আইল্যাশ বা চোখের কৃত্রিম পাপড়ি। সামাজিক প্ল্যাটফরম ব্যবহারকারী একজনের মন্তব্য, ‘মনে হচ্ছে তিনি আলাদা স্ট্রিপ ল্যাশ (যেমন ল্যাশিফাই) পরেছেন এবং সেটাই খুলে পড়ে গিয়েছিল।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে