ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, উদ্ধারকর্মীরা শনিবার আরও একজনের লাশ উদ্ধার করেছেন। আর আগের যাদের লাশ উদ্ধার করা হয়েছিল, তাঁদের তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
লেভিন কাভা বলেন, ‘সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উদ্ধার অভিযানের কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবন বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’
এক টুইট বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ‘প্রয়োজন মতো সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভবন ধসের ঘটনা দেখা এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ২০০১ সালে নিউ ইউর্কের টুইন টাওয়ার যেভাবে ধসে পড়ছিল ভবন ধস দেখে আমার সেরকম মনে হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি মিয়ামি হেরাল্ডকে বলেন, ধসের সময় আমার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।
মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে