
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে ট্রাম্পের সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেন, ‘আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।’
মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে—স্পেসএক্স, এক্স ও টেসলার মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম বড় ডোনার এবং পরামর্শদাতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সেই ভাষণে তিনি তাঁর ডান হাত আঙুল ছড়ানো অবস্থায় রেখে বুকের ওপর আঘাত করেন। এরপর তিনি আঙুলগুলোকে এক করে তালু নিচের দিকে রেখে হাতটিকে ওপর দিকে তির্যকভাবে বাড়িয়ে দেন।
অ্যান্টি-ডিফামেশন লিগের (এডিএল) তথ্য অনুযায়ী, ডান হাত প্রসারিত করে হাতের তালু নিচে রেখে দেওয়াকে নাৎসি স্যালুট হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
ভাষণের সময় জনতার উল্লাসের মধ্যে মাস্ক আবারও তাঁর বিতর্কিত স্যালুটটি করেন। এবার অবশ্য তাঁর হাত এবং কনুই কিছুটা নিচের দিকে ছিল। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার হৃদয় আপনাদের সঙ্গে। আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে। নিরাপদ শহর, সুরক্ষিত সীমান্ত এবং প্রয়োজনীয় খরচ—আমরা এগুলো করব।’
কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাস্কের সেই স্যালুট নিয়ে অনলাইনে বিস্তর সমালোচনা শুরু হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ রুথ বেন-গিয়াত মন্তব্য করেন, ‘এটি একটি নাৎসি স্যালুট এবং অত্যন্ত উগ্র ভঙ্গিতে করা।’
মাস্ক তাঁর মন্তব্যে সরাসরি কিছু না বললেও, নিজের বক্তব্যের ভিডিও শেয়ার করেন এবং এটি নিয়ে তৈরি মিমকেও সমর্থন দেন।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ মাস্কের এই অঙ্গভঙ্গিকে ‘রোমান স্যালুট’ বলে উল্লেখ করেছে। এটি মূলত ‘ফ্যাসিস্ট স্যালুট’ নামে পরিচিত এবং প্রধানত নাৎসি জার্মানির সঙ্গে সংশ্লিষ্ট।
ডানপন্থী সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অবশ্য মাস্কের অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন। রোলিং স্টোনের প্রতিবেদন অনুযায়ী, ব্লাড ট্রাইব নামে একটি নব্য-নাৎসি দলের নেতা ক্রিস্টোফার পোহলহাউস বলেছেন, ‘এটি যদি ভুলও হয়ে থাকে, তবু আমি এটি নিয়ে আনন্দ করব।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে