
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনিই ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হওয়ার জন্য তাঁর ‘এক নম্বর পছন্দ।’ গতকাল মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত ব্যস্ত থাকা ছাড়াও ট্রাম্প একজন বিলিয়নিয়ার এবং তিনি তিনবার বিয়ে করেছেন। তাই ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২ হাজার বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বর্তমানে নতুন আধ্যাত্মিক নেতার সন্ধান করছে। এই মাসেই মারা গেছেন পোপ ফ্রান্সিস।
ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কোনো পছন্দ নেই।’ তবে তিনি যোগ করেন, ‘আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’
নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি। আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত।’
গ্রাহাম বলেন, ‘তিনি (ট্রাম্প) সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব!’ তিনি আরও বলেন, ‘প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট—এই সমন্বয়ের অনেক সুবিধা আছে।’ এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন পোপ ‘ট্রাম্প এমএম-২৮!’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে