যুক্তরাষ্ট্রে ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। এ ছাড়া হাদি মাতার নামের ওই হামলাকারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্কের শিতৌকা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন সালমান রুশদি। ছুরিকাঘাতে তাঁর স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর হাদি মাতার (২৪) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ।
শিতৌকা কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, হাদি মাতার নামের ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীয় একটি ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে রুশদি ও একজন সাক্ষাৎকারকারীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে হাদি মাতারের বিরুদ্ধে। হামলার পরপরই তাঁকে আটক করে পুলিশ।
ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছিল।
‘স্যাটানিক ভার্সেস’ বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি। ১৯৮৯ সালে হত্যার হুমকি পাওয়ার পর প্রায় ১০ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল তাঁকে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে