
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
দ্য নিউজউইক জানিয়েছে, বর্তমানে ৩২ বছর বয়সী বোসওয়েলের জীবনের মোড় ঘুরে যায় মাত্র ১৬ বছর বয়সে। সে সময় একদিন মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি জানতে পারেন, যাকে তিনি ছোটবেলা থেকে বাবা জেনে এসেছেন, তিনি আসলে তাঁর জৈবিক বাবা নন।
নিউজউইককে বোসওয়েল বলেন, ‘আমার মা বলেছিলেন, তাঁর স্বামী আমার বাবা নন। এটি শুনে প্রথমে অবাক হয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমার শৈশবের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। আমি সব সময় তাঁর কাছ থেকে অন্য ভাই-বোনদের চেয়ে আলাদা আচরণের শিকার হতাম।’
এরপর থেকেই নিজের জৈবিক বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা শুরু করেন বোসওয়েল। একপর্যায়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও নিজের পূর্বপুরুষ সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। এই লক্ষ্যে ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো একটি ডিএনএ পরীক্ষায় অংশ নেন। তবে এই পরীক্ষার মাধ্যমে বংশগত সম্পর্ক থাকা যেসব নাম বেরিয়ে আসে সেগুলো তাঁর কাছে খুবই অপরিচিত লেগেছিল। বোসওয়েল বলেন, ‘আমি পরিচিত এবং মায়ের পুরোনো সহপাঠীদের জিজ্ঞেস করলাম—কিন্তু কিছুই জানতে পারলাম না।’
তবে ওই ডিএনএ পরীক্ষায় একটি পদবি এবং কিছু সম্ভাব্য আত্মীয়ের সন্ধান পেয়েছিলেন তিনি। পরে তাঁদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টাও করেন। তবে বোসওয়েলের কথাকে শুরুর দিকে সবাই সন্দেহের চোখে দেখছিলেন।
অবশেষে চলতি বছর ডিএনএ বিশ্লেষক এবং ব্যক্তিগত তদন্তকারীদের সহায়তা নেন বোসওয়েল। এতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁরা তাঁর সম্ভাব্য বাবার ছবি, ঠিকানা এবং সম্পূর্ণ পারিবারিক বংশানুক্রম তৈরি করে দেন।
বাবাকে খুঁজে পাওয়ার বিষয়ে বোসওয়েল বলেন, ‘তাঁর (বাবা) সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে গিয়ে দেখি, আমার মায়ের সঙ্গে তাঁর একটি যোগাযোগ রয়েছে।’
পরে সম্ভাব্য বাবার এক কন্যার সঙ্গেও যোগাযোগ করেন বোসওয়েল। তারাই বাবাকে খুঁজে বের করতে সাহায্য করেন।
সম্প্রতি ওকলাহোমা থেকে টেক্সাসে এসে বোসওয়েলের সঙ্গে দেখা করেন তাঁর আসল বাবা। তাঁদের প্রথম সাক্ষাৎটি ছিল অবিশ্বাস্য। এ বিষয়ে বোসওয়েল বলেন, ‘মনে হচ্ছিল, এটি একটি স্বপ্ন। আমার প্রত্যাশা খুব বেশি ছিল না। কারণ আমি আবার আঘাত পেতে চাইনি।’
বোসওয়েল জানতে পেরেছেন, তাঁর বাবার আরও চার সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন মাত্র ১০ বছরের। নতুন সম্পর্কের আবিষ্কার বোসওয়েল ও তাঁর বাবার জীবনে আনন্দ এবং একতা নিয়ে এসেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে