
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে ক্রিমিয়া দিয়ে দিতে রাজি হতে পারেন। যদিও এর আগে ইউক্রেন এমন প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুলি বন্ধ করে যুদ্ধবিরতির আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়। এই উপদ্বীপের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তাই।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পুতিনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গুলি বন্ধ করে চুক্তি স্বাক্ষরের আলোচনায় বসো।’ তিনি বলেন, দুই সপ্তাহের মধ্যেই এটি সম্ভব হতে পারে। ভ্যাটিকান থেকে ফেরার পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগে জেলেনস্কির সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।
ট্রাম্প জানান, সেই বৈঠক ‘ভালো হয়েছে’ এবং ক্রিমিয়া নিয়েও ‘খুব সংক্ষেপে’ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, জেলেনস্কিকে এখন ‘ধীরস্থির’ মনে হয়েছে। সম্ভবত তিনি ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই প্রেসিডেন্টের মধ্যে হওয়া এক প্রকাশ্য বিবাদের কথা উল্লেখ করেছেন।
ইউক্রেন বারবার বলেছে তারা কোনো আঞ্চলিক ছাড় দেবে না। দেশটি জোর দিয়ে বলেছে, ভূমি সংক্রান্ত যেকোনো আলোচনা কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই হওয়া উচিত। ট্রাম্পের এই মন্তব্যের ব্যাপারে জেলেনস্কি বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এর আগে রোববার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনকে সতর্ক করে দেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে ব্যাপক আঞ্চলিক ছাড়ের কোনো চুক্তিতে যেন ইউক্রেন রাজি না হয়। জার্মান গণমাধ্যম এআরডি-কে পিস্টোরিয়াস বলেন, ইউক্রেনের ‘আমেরিকান প্রেসিডেন্টের সর্বশেষ প্রস্তাবের মতো এত দূর যাওয়া উচিত নয়।’ তিনি বলেন, এটি কার্যত ‘আত্মসমর্পণের’ শামিল।
জার্মান মন্ত্রী বলেন, ‘ইউক্রেন জানে যে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে তাদের হয়তো কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে। কিন্তু তারা নিশ্চয়ই এত দূর যাবে না, যাওয়া উচিতও নয় আমেরিকান প্রেসিডেন্টের সর্বশেষ প্রস্তাবের মতো। এক বছর আগেই ইউক্রেন সেই প্রস্তাবে যা ছিল তা পেতে পারত, এটা আত্মসমর্পণের প্রায় সমতুল্য। আমি এর মধ্যে কোনো বাড়তি মূল্য খুঁজে পাচ্ছি না।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে