
মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের মামলা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার মামলায় তিনি অভিযোগ করেছেন, টেলিভিশন নেটওয়ার্কটি ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকার ৬০ মিনিটস প্রোগ্রামে এমনভাবে সম্পাদনা করে প্রচার করেছে, যাতে তাঁকে ইতিবাচকভাবে উপস্থাপন করা যায়। এটি বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে।
উত্তর টেক্সাসের ডিস্ট্রিক্ট আদালতে করা এই মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, সিবিএস নিউজ নির্বাচনে পক্ষপাতমূলক ও অবৈধ হস্তক্ষেপ এবং প্রতারণাপূর্ণ সংবাদ বিকৃতি করেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছে গত অক্টোবরে ৬০ মিনিটসে কমলা হ্যারিসের সাক্ষাৎকারের দুটি ভিডিও ক্লিপ। একটি ক্লিপে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। মামলায় দাবি করা হয়েছে যে, ভিডিওটি সম্পাদনা করা হয়েছে কমলাকে সহায়তা এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য। এ ধরনের কর্মকাণ্ড ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত করেছে।
সিবিএস নিউজ এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করে জানিয়েছে, সাক্ষাৎকারটি পরিবর্তন করা হয়নি। ৬০ মিনিটস হ্যারিসের জবাবের কোনো অংশই গোপন করেনি। ৬০ মিনিটস ন্যায্যভাবে সাক্ষাৎকারটি উপস্থাপন করেছে, যাতে দর্শক সঠিক তথ্য পেতে পারেন।
ট্রাম্পের এই মামলা আইনিভাবেই লড়বে বলে জানিয়েছে সিবিএস কর্তৃপক্ষ।
এর আগে ট্রাম্প ৬০ মিনিটসকে একই ধরনের সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাঁর জবাবের সত্যতা যাচাই করবে জানালে তিনি আর সাক্ষাৎকার দেননি।
গত মাসের শুরুতে ট্রাম্প সিবিএসের বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন, নেটওয়ার্কটির লাইসেন্স বাতিল হওয়া উচিত এবং ৬০ মিনিটস বন্ধ করে দেওয়া উচিত।
মূলধারার সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। গত মার্চে তিনি এবিসি নিউজের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন।
আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হতে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আর এই মুহূর্তে এসে গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে