
সমর্থকদের কাছ থেকে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্ত্রী মেলানিয়াকে লেখা ভালোবাসা দিবসের একটি চিঠি ব্যবহার করেছেন ট্রাম্প। বুধবার সকালে (১৪ ফেব্রুয়ারি) সমর্থকদের কাছে পাঠানো তহবিল সংগ্রহের একটি ই-মেইলে ওই চিঠিটি সংযুক্ত ছিল। চিঠির শুরুতেই ভালোবাসা প্রকাশ করে সাবেক ফার্স্টলেডি মেলানিয়াকে ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।
ট্রাম্পের ওই চিঠিতে লেখা আছে, ‘প্রিয় মেলানিয়া, আমি তোমাকে ভালোবাসি। একের পর এক অভিযোগ, গ্রেপ্তার এবং বঞ্চনার পরও তুমি আমার পাশ থেকে সরে যাওনি। সবকিছুতেই সব সময় তুমি আমাকে সমর্থন করেছ। আজকের দিনে আমি যে অবস্থানে আছি—তোমার দেখভাল, দয়া ও উষ্ণতা ছাড়া তা কখনোই সম্ভব ছিল না। তুমি আমার পুরো পৃথিবী, মেলানিয়া। তোমার স্বামী ডোনাল্ড জে ট্রাম্প।’
মেলানিয়াকে লেখা এই চিঠিটি অসংখ্য রিপাবলিকান সমর্থকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ‘সেন্ড ইয়্যুর লাভ’ লেখা একটি ক্লিক বাটনও ছিল। এখানে ক্লিক করলেই সমর্থকদের সামনে ভেসে ওঠে অর্থ অনুদানের জন্য একটি ওয়েবসাইটের পেইজ। সেখানে সর্বনিম্ন অনুদান হিসেবে ২০.২৪ ডলারের একটি অপশন রয়েছে। পাশাপাশি যাঁরা ডোনাল্ড ট্রাম্পকে সর্বকালের সেরা প্রেসিডেন্ট মনে করেন, তাঁরা চাইলে ৪৭ ডলার থেকে শুরু করে ১০০, ২৫০, ৫০০, ১ হাজার, ৩ হাজার ৩০০ ডলার কিংবা যত খুশি পর্যন্ত অনুদান দিতে পারবেন।
গত মাসে মায়ের মৃত্যুর পর থেকে মেলানিয়া ট্রাম্পকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে গত শনিবার রাতে তিনি তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে যান বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
২০০৪ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মেলানিয়া। বিয়ে করেছিলেন পরের বছরের জানুয়ারিতে। ২০০৬ সালে এই দম্পতির একমাত্র পুত্র ব্যারনের জন্ম হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে