
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দায়িত্ব নেওয়ার পর বিশ্ব দ্বিতীয় দফা শুল্ক যুদ্ধের মুখোমুখি হতে পারে। কারণ, এরই মধ্যে তিনি হুমকি দিয়েছেন ব্রিকস দেশগুলো যদি ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গ্রহণ করার চেষ্টা করে, তবে তাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ রোববার সকালে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে এই হুমকি দিয়েছেন। পাশাপাশি বলেছেন, ব্রিকস দেশগুলো রক্ত চোষার জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারে।
চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, যার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মিসর, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
অনলাইন পোস্টে ট্রাম্প বলেন, ব্রিকস দেশগুলো ডলার থেকে সরে যাওয়ার যে চেষ্টা করছে, তা তিনি চুপচাপ দেখে যেতে পারেন না। তিনি বলেন, ‘ব্রিকস দেশগুলো ডলার থেকে সরে যাবে আর আমরা চুপ করে থাকব—এ ধারণার দিন শেষ। আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন যে, তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের বিকল্প হিসেবে ব্যবহার করবে না।’
ব্রিকস দেশগুলোকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘যদি তারা তা না করে, তাহলে ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে এবং যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনীতিতে প্রবেশের স্বপ্ন ভুলে যেতে হবে।’ এ সময় ট্রাম্প আরও বলেন, ‘ব্রিকস দেশগুলো রক্ত চোষার জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারবে না এবং যে দেশই তা করার চেষ্টা করবে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আশা ভুলে যাক।’
অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানো এবং স্থানীয় মুদ্রাকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে ‘ব্রিকস ক্রস-বর্ডার পেমেন্ট ইনিশিয়েটিভ’ অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে ব্যাংকিং নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং স্থানীয় মুদ্রায় লেনদেনের সুবিধা নিশ্চিত করা নিয়ে একটি যৌথ ঘোষণা গৃহীত হয়।
তবে সম্মেলন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দেন যে, বেলজিয়ামভিত্তিক অনলাইন অর্থ লেনদেন ব্যবস্থা সুইফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত কোনো বিকল্প তৈরি করা হয়নি। ভারতও ডলার ব্যবস্থার বাইরে যাওয়ার বিপক্ষে।
অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এটি ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা কৌশলগত নীতির অংশ নয়। তবে যখন বাণিজ্য অংশীদারেরা ডলার নেয় না বা বাণিজ্য নীতি নিয়ে সমস্যা হয়, তখন বিকল্প ব্যবস্থা খুঁজে দেখা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে