
মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে জীবনঘাতী ভয়ংকর মাদক ফেন্টানিল। এর কারণে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৫২ হাজারের বেশি আমেরিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এই মাদকের কাঁচামাল যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে ‘রাষ্ট্রীয়ভাবে’ চীন ও ভারত জড়িত বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করে।
এই প্রতিবেদন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, এই চক্রগুলো (আন্তর্জাতিক অপরাধী সংগঠন) প্রায়শই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেমন তারা চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে ভারতকে চীনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে। যেখানে গত বছরের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে উল্লেখ করা হয়েছিল। সেখানে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়।
এই প্রতিবেদন এমন সময়ে প্রকাশ করা হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক সমস্যা মোকাবিলাকে রাজনৈতিক অগ্রাধিকার দিয়েছেন, যা তাঁর বৈদেশিক নীতিকেও প্রভাবিত করছে। চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ‘আমেরিকায় ফেন্টানিলের মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত তাঁর প্রশাসন বিশ্রাম নেবে না।’
গত ১ ফেব্রুয়ারি ফেন্টানিল পাচারের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ট্রাম্প চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন।
এদিকে ট্রাম্প গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ‘লিবারেশন ডে’ শুল্কের অংশ হিসেবে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে ভারত এই শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ফেন্টানিল মাদক তৈরির রাসায়নিক সরবরাহে ভারত ও চীনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেশ দুটিকে ‘রাষ্ট্রীয় অভিনেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা মাদক পাচারকারী চক্রকে সরাসরি ও পরোক্ষভাবে রাসায়নিক সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের মতে, ফেন্টানিল মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে মারাত্মক মাদক এবং এর কারণে শুধু ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৫২ হাজারের বেশি আমেরিকান নাগরিকের মৃত্যু হয়েছে।
আরও খবর পড়ুন:

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে