
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এবারও তাঁর রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এর আগেও তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছিলেন, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করে বাইডেন বলেন, ‘আগামী নির্বাচন গণতন্ত্র এবং ব্যক্তিস্বাধীনতার লড়াই। আসুন, অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করি।’
তবে জো বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মাঝেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এনবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ আমেরিকান এবং বেশির ভাগ ডেমোক্র্যাট মনে করেন, আগামী নির্বাচনে বাইডেনের অংশ নেওয়া উচিত হবে না।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে এবারও ২০২০ সালের নির্বাচনের মতো জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে