ফিলিস্তিনের গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। গাজায় মানবিক যুদ্ধবিরতি চাইলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। তবে এর সঙ্গে একমত নন তরুণ মার্কিনিরা। গাজায় অভিযানের কারণে ইসরায়েলকে ভালো চোখে দেখছেন না তাঁরা। একই সঙ্গে বাইডেন প্রশাসন গাজা যুদ্ধে যে নীতি গ্রহণ করেছে, এর সঙ্গেও একমত নন তরুণেরা।
গত বৃহস্পতিবার এক জরিপে এ চিত্র উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপে দেখা গেছে, এই যুদ্ধে অনেক মার্কিনি নজর রাখছেন না। আবার যাঁরা রাখছেন তাঁদের ৪০ শতাংশ বাইডেনের নীতি নিয়ে সন্দিহান।
পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮-২৯ বছরের তরুণদের মধ্যে এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, ৪৬ শতাংশ তরুণ মনে করেন, ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তবে ২১ শতাংশ মার্কিন তরুণ মনে করেন, ইসরায়েলের এই হামলা ঠিক আছে।
প্রতিষ্ঠানটি বলছে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তরুণ এবং প্রবীণদের মতপার্থক্য রয়েছে। ৬৫ বছর ও এর থেকে বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন, ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা ঠিক আছে। আবার প্রবীণদের মধ্যে ২৯ শতাংশ মনে করেন, এ হামলা ঠিক নয়।
যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন করে আসছেন জো বাইডেন। ইসরায়েলকে কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে ফিলিস্তিনিদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় সমালোচিতও হয়েছেন তিনি। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ পৌঁছানো না গেলে সেখানে দুর্ভিক্ষ আসন্ন।
এ পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বাইডেনের দলের সমর্থকেরাও তাঁর বিরুদ্ধে। ৩৪ শতাংশ ডেমোক্রেটিক পার্টির সমর্থক মনে করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে বেশি বেশি করছেন বাইডেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে