
গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং সেই ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর সৈন্য অ্যারন বুশনেল। কেবল তাই নয়, মৃত্যুর আগে তিনি নিজের সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের সহায়তার জন্য দান করে গেছেন। বিষয়টি নিশ্চিত করতে তিনি একটি উইল বা দানপত্রও করে গেছেন।
মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের প্রতিবেদনে স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। অ্যারন বুশনেল গত রোববার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। গায়ে আগুন দেওয়ার ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। সে সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও স্লোগান দিয়েছেন।
দুই মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্কার ও এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছরের অ্যারন বুশনেল তাঁর উইলে স্পষ্ট করে গেছেন যে, তিনি তাঁর সঞ্চিত সব অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থায় দান করেছেন। এই প্রতিষ্ঠান গাজায় মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অ্যারন বুশনেলের গায়ে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। বুশনেল নিজেই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। ওই ভিডিওর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গায়ে আগুন দেওয়ার আগে তিনি চিৎকার করে বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’
গায়ে আগুন ধরে যাওয়ার পরও বুশনেল চিৎকার করে ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ বলছিলেন। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এর আগে, গত ডিসেম্বরেও আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক প্রতিবাদকারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
অ্যারন বুশনেল টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা। ২৫ বছর বয়সী এই তরুণ বিমান সেনা লিংকডইন আইডিতে নিজেকে ‘একজন উদীয়মান সফটওয়্যার প্রকৌশলী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ২০২০ সালের মে মাস থেকে মার্কিন বিমানবাহিনীতে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন।
বুশনেল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নওসেটস পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া তিনি ম্যাসাচুসেটসের একটি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। অ্যারনের মৃত্যুতে তাঁর স্কুলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সাবেক শিক্ষার্থী অ্যারন বুশনেলের অকালমৃত্যুর খবরে আমাদের হৃদয় ভেঙে গেছে।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে