
ইউক্রেনের জন্য সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। প্যাকেজ অনুযায়ী ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
পেন্টাগন বলেছে, ‘যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য দরকারি জরুরি চাহিদা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তায় প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা প্রদানের জন্য কাজ চালিয়ে যাবে।’
নতুন প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এআইএম-৭ এয়ার ডিফেন্স মিসাইল, অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্টিংগার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও রয়েছে।
এ ছাড়া হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমারস, ১৫৫ এমএম এবং ১০৫ এমএম আর্টিলারি রাউন্ড, ১০৫ এমএম ট্যাংক গোলাবারুদ এবং জুনি এয়ারক্রাফট রকেটের জন্য গোলাবারুদও এই সহায়তা প্যাকেজের অংশ হিসেবে থাকছে।
এখন পর্যন্ত ইউক্রেনে মার্কিন নিরাপত্তাসহায়তার মোট পরিমাণ ৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার বলে জানিয়ে পেন্টাগন।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে