
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। গতকাল বুধবার কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক দেশটির সরকারের এই সিদ্ধান্তকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে অভিহিত করেছেন।
এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে কালো তালিকায় যুক্ত করার কানাডার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, কানাডার এই সিদ্ধান্ত ‘অত্যন্ত অবিবেচনাপ্রসূত এবং রাজনৈতিকভাবে অপ্রচলিত উদ্দেশ্যপ্রণোদিত।’
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজকে তিনি বলেছেন, কানাডার পদক্ষেপ বিপ্লবী গার্ডের আইনসম্মত ও প্রতিরোধ ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। তেহরানও একই ধরনের তালিকা অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল ইরানের রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে অটোয়া। এই পদক্ষেপের ফলে কানাডায় বসবাসরত রেভল্যুশনারি গার্ডসের সাবেক ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।
এর আগে, ২০১৯ সালে ইরানের বিপ্লবী এই বাহিনীর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এই বাহিনী বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ রয়েছে।
তবে তেহরান পশ্চিমাদের এই ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশটির এই অভিজাত বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত একটি সার্বভৌম প্রতিষ্ঠান।
ব্রিটিশ আরেক সংবাদমাধ্যম বিবিসি বলছে, সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হওয়ায় রেভল্যুশনারি গার্ডসের শীর্ষ কর্মকর্তাসহ ইরানের কয়েক হাজার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না। ইরানি এই বাহিনীতে প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে