৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে পৃথক বন্দুক হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
সিএনএন বলছে, মাশরুম ফার্মে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। অপর আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে ওই ফার্ম থেকে আনুমানিক দুই মাইল দূরে। বন্দুক হামলার ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামের একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত নয়।
সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘সন্দেহভাজন অপরাধী পুলিশের হেফাজতে রয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের জন্য এখন কোনো হুমকি নেই।’
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার ঘটনায় ব্রিফ করবেন। তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের ডেটাবেইস অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে