
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি ‘চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ তিনি উভয় দেশকে উচ্চপর্যায়ের আলোচনায় বসে চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যার মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর দূত স্টিভ উইটকফ চতুর্থ দফায় বৈঠক করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন ‘একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ ট্রাম্প বলেন, দিনটি ‘আলোচনার জন্য ভালো একটি দিন’ ছিল। ক্রেমলিন এই বৈঠককে ‘গঠনমূলক’ আখ্যা দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আলোচনায় ইউক্রেন উপস্থিত ছিল না।
এর আগে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেন, ‘বেশির ভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া গেছে।’ পোস্টে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে ‘উচ্চ পর্যায়ের বৈঠকে বসে’ এই চুক্তিকে ‘চূড়ান্ত করার’ আহ্বান জানান।
এ দিকে, গতকাল শুক্রবার রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার ওপর বাস্তব চাপ প্রয়োজন’, যাতে তারা নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নেয়। এর আগে, বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে ভূখণ্ড সংক্রান্ত ইস্যু আলোচনা হতে পারে, যদি ‘সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ বাস্তবায়িত হয়।
খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে হয়তো রাশিয়ার দখলে নেওয়া বিশাল অংশের ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে।
আজ শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে রোমে পৌঁছে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার হাতে ক্রিমিয়া উপদ্বীপের নিয়ন্ত্রণ থাকার বিষয়টি সমর্থন করেন। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালায় এবং বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।
শুক্রবার মস্কোতে উইটকফের সঙ্গে পুতিনের তিন ঘণ্টার বৈঠককে প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ ‘খুবই উপকারী’ বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, ‘এই বৈঠক শুধু ইউক্রেন ইস্যুতেই নয়, আরও অনেক আন্তর্জাতিক বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান কাছাকাছি নিয়ে এসেছে। বিশেষ করে ইউক্রেন সংকটের ব্যাপারে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা আলোচিত হয়েছে।’
এ সপ্তাহের শুরুতে পুতিন প্রথমবারের মতো ইঙ্গিত দেন যে, তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহী। পুতিন ও উইটকফের বৈঠক চলাকালে ট্রাম্প দাবি করেন, আলোচনা সঠিক পথে এগোচ্ছে। তিনি বলেন, ‘তাঁরা পুতিনের সঙ্গে এখন বৈঠকে বসেছে। অনেক বিষয় এগোচ্ছে। শেষ পর্যন্ত আমরা অনেক ভালো চুক্তি পাব—শুল্ক চুক্তি, বাণিজ্যচুক্তি—সবই আসবে।’
তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করাই তাঁর লক্ষ্য। এই যুদ্ধ প্রতি সপ্তাহে ৫ হাজার ইউক্রেনীয় ও রুশ নাগরিকের প্রাণ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প মনে করেন, ‘আমরা একটি শান্তিচুক্তির খুব কাছাকাছি।’ ট্রাম্প বলেন, জেলেনস্কি এখনো ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজ চুক্তির চূড়ান্ত কাগজে সই করেননি।’ ট্রাম্প বলেন, ‘চুক্তিটি অন্তত তিন সপ্তাহ পেছানো হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, এটি ‘অবিলম্বে’ সই হবে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে