
যুক্তরাষ্ট্রের দোকানে দোকানে দল বেঁধে ঢুকে প্রায় ৮০ লাখ ডলার মূল্যের মেকআপ সরঞ্জাম চুরি করে আমাজনে বিক্রি করে দিয়েছে নারীদের একটি চক্র। ‘ক্যালিফোর্নিয়া গার্লস’ নামে এই চক্রের হোতা ৫৩ বছর বয়সী মিচেল ম্যাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের এক বিলাসবহুল বাড়িতে থেকে এই কার্যক্রম পরিচালনা করেন ম্যাক। ক্যালিফোর্নিয়া ছাড়াও টেক্সাস, ফ্লোরিডা ও ওহাইয়োসহ ১০টি অঙ্গরাজ্যের বিভিন্ন দোকান থেকে মেকআপ সরঞ্জাম চুরির জন্য তিনি প্রায় ১২ জন নারীকে নিযুক্ত করেছিলেন। চুরিকৃত পণ্যগুলো পরবর্তীতে ম্যাক মূল্যছাড়ে আমাজনে বিক্রি করতেন।
আমেরিকার বিখ্যাত কিছু খুচরা বিক্রয়কেন্দ্র, যেমন—উল্টা, টিজে ম্যাক্স এবং ওয়ালগ্রিনসে এসব চুরি করা হতো বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হয়।
সংবাদমাধ্যম সিএনবিসি এর প্রতিবেদন অনুসারে, ক্য়ালিফোর্নিয়া গার্লস নামের এ চক্রটি ম্যাকের নির্দেশে ক্যালিফোর্নিয়া থেকে অন্যান্য অঙ্গরাজ্যতে গিয়ে শতাধিক চুরি কার্যক্রম চালিয়েছে। পুলিশ বলছে, তাদের বিমানভাড়া, গাড়িভাড়া ও যাতায়াতের অন্যান্য সব খরচ দিতেন ম্যাক। ক্যালিফোর্নিয়া ছাড়াও তারা ওয়াশিংটন, উটাহ, ওরেগন, কলোরাডো, অ্যারিজোনা, ইলিনয়, টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস ও ওহাইয়োতে গিয়ে চুরি করতো।
কোন দোকানে কোন পণ্যগুলো চুরি করা হবে তা বাছাই করতেন ম্যাক। চক্রের সদস্যরা সে অনুযায়ী চুরি করে নিজেদের লুই ভিঁতোর ব্যাগে ভরে দোকান থেকে বের হয়ে আসতো বলে জানায় পুলিশ।
গত শুক্রবার (৮ মার্চ) ক্যালিফোর্নিয়ার অ্যাটোর্নি জেনারেলের দায়েরকৃত মামলা অনুসারে, ২০২৩ সালের ৬ ডিসেম্বর একটি তল্লাশি পরোয়ানা জারির পরে মিচেল ও স্বামী কেনেথ ম্যাকের বাড়ি থেকে ৩ লাখ ডলারেরও বেশি মূল্যের মেকআপ সামগ্রী ও অন্যান্য পণ্য পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ম্যাকের এক প্রতিবেশী সংবাদমাধ্যম এনবিসি সান ডিয়েগোকে বলেন, ‘আমি দেখছি বিচার ব্যবস্থা বেশ ধীরেসুস্থে কাজ করলেও কিছুটা কাজ করছে।’
খুচরা বিক্রয়কেন্দ্র উল্টা বিউটির কর্মী ম্যারিবেল কারমোনা বলেন, ‘তাদের গ্রেপ্তারের খবরটি বেশ ভালো খবর। এটা দুর্ভাগ্যজনক যে এই মেয়েরা এত অল্প বয়সে এসবে জড়িয়ে নিজের জীবন ধ্বংস করছে।’

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৮ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে