
মার্কিন সিনেটের শুনানিতে কঠিন সময় পার করেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনীত পিট হেগসেথ। শুনানিতে তাঁর ব্যক্তিগত জীবন ও অতীতের বিভিন্ন মন্তব্য নিয়ে কঠোর প্রশ্ন করা হয়। তবে নতুন করে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, হেগসেথ তাঁর সন্তানদের নাম বলার সময় এক সন্তানের নাম ভুলে গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরিবারের সঙ্গে পরিচয় করানোর সময় হেগসেথ তাঁর সন্তান রেক্সের নাম বলতে গিয়ে থেমে যান এবং বলেন, ‘মনে রাখা কঠিন, সংখ্যা তো কম নয়।’
পিট হেগসেথের সাতটি সন্তান রয়েছে। এর মধ্যে চারজন তাঁর নিজের এবং বাকি তিনজন সৎ সন্তান। তাঁর বর্তমান ও তৃতীয় স্ত্রী জেনিফারের সঙ্গে তাঁর এক কন্যা রয়েছে। দ্বিতীয় স্ত্রী সামান্থা ডিয়ারিংয়ের সঙ্গে তাঁর তিনটি সন্তান রয়েছে। এ ছাড়া তিনি জেনিফারের আগের সম্পর্কের তিন সন্তানের সৎপিতা।
পিট হেগসেথ ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার অন্যতম বিতর্কিত প্রার্থী। তিনি এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। হেগসেথ দাবি করেন, এটি ছিল পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া একটি ঘটনা। কিন্তু পরে তাঁকে ব্ল্যাকমেল করে টাকা দিতে বাধ্য করা হয়েছিল। যদিও তিনি এই ঘটনায় কখনো অভিযুক্ত হননি। তবে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পর এই অভিযোগ আবার সামনে এসেছে।
শুনানির সময় ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন হেগসেথকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনার এই ঘটনাগুলো জেনে আমি বিস্মিত যে আপনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছেন।’
হেগসেথ পাল্টা উত্তর দেন, ‘এই অভিযোগগুলো মিথ্যা ছিল এবং পুরোপুরি তদন্তের পর আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।’
কেইন আরও জোর দিয়ে বলেন, ‘আপনি স্বীকার করেছেন, ২০১৭ সালের অক্টোবরে ওই হোটেলে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। আপনি আরও স্বীকার করেছেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহিত থাকা অবস্থায়, যখন তৃতীয় স্ত্রীর সঙ্গে আপনার সন্তান হয়েছে, তখন এই ঘটনা ঘটেছিল।’
তবে হেগসেথ বারবার দাবি করেন, ‘এটি তখন মিথ্যা অভিযোগ ছিল এবং এখনো তাই।’
এদিকে আইওয়া ন্যাশনাল গার্ডের নারী ভেটেরান সিনেটর জোনি আর্নস্ট হেগসেথের একটি অতীত মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। অতীতে হেগসেথ নারীদের যুদ্ধক্ষেত্রে ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
আর্নস্ট বলেন, ‘আমি কুয়েত এবং ইরাকে মিশনে অংশ নিয়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আপনি নিশ্চিত করবেন—নারীরা তাদের সামরিক দায়িত্ব পালনের সমান সুযোগ পাবেন।’
হেগসেথ জবাব দেন, ‘নারীরা যুদ্ধক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবেন, তবে তা উচ্চমানের যুদ্ধ মানদণ্ড বজায় রেখেই।’
এই বক্তব্যে হেগসেথ নারীদের ভূমিকার প্রতি সমর্থন প্রকাশ করেন, যদিও তার অতীত মন্তব্য নিয়ে বিতর্ক রয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে