
যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে আজ মঙ্গলবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবেন এবং শেষ মুহূর্তে আলোচনার কোনো সুযোগ নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো আগামীকাল (আজ মঙ্গলবার) থেকেই কার্যকর হবে।’
গত মাসে ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন। তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না; এসব পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।
কানাডা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ জোগান দেয়।
কয়েক দিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেন। সোমবার ট্রাম্প জানান, তাঁর শুল্কনীতি ‘অটোমোবাইল কোম্পানিগুলোর জন্য খুবই উত্তেজনাপূর্ণ হবে।’
এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন, যার মধ্যে শুল্ক ও শুল্কবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ট্রুডো বলেন, কানাডা ১৫৫ বিলিয়ন কানাডীয় ডলারের মার্কিন আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, যার মধ্যে ৩০ বিলিয়ন কানাডীয় ডলারের শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
ট্রুডো বলেন, ‘আমেরিকার এই বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের প্রতিক্রিয়ার বাস্তব প্রভাব পড়বে উভয় দেশের জনগণ ও শ্রমিকদের ওপর। আমরা এই পরিস্থিতিতে আসতে চাইনি, আমরা এটি চাইনি। কিন্তু আমরা কানাডীয়দের পক্ষে এবং কানাডা-যুক্তরাষ্ট্রের সফল অংশীদারত্ব রক্ষায় পিছপা হব না।’
ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শুল্ক আদতে ফেন্টানিল প্রবাহ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে কি না, তখন ট্রুডো বলেন, ‘মার্কিন-কানাডা সীমান্ত বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিরাপদ সীমান্ত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। অবৈধ অভিবাসীদের মধ্যেও ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে।’ তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, আরও কিছু করা প্রয়োজন নেই। কানাডার বিরুদ্ধে এই বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া আমাদের সত্যিকারের একসঙ্গে কাজ করার সঠিক উপায় নয়।’
অপরদিকে, শেইনবাউম জানান, মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে। তা বাস্তবায়নে কাজ চলছে। এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্কবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত—ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেইনবাউম লিখেছেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি।’ শেইনবাউম আরও লেখেন, ‘যদি এমন কোনো জোট থেকে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে শক্তিশালী অস্ত্র বিক্রি করে।’
যুক্তরাষ্ট্রকে দক্ষিণে অস্ত্রের অবৈধ প্রবাহ বন্ধে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সেই বিরোধের অংশ, যা নিয়ে মেক্সিকো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে লড়ছে। প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, মেক্সিকো কোনো সংঘাত চায় না। উভয় দেশের জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে একটি যৌথ কার্যকরী দল গঠনের প্রস্তাব দিয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে